|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা

হঠাৎ করে আজ অটোচালকদের ধর্মঘটে রাজধানীজুড়ে যানবাহনটির সংকট দেখা দিয়েছে। এতে করে সকালে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া, বাজারে বা অফিসে যাতায়াতে অটোতে অভ্যস্ত হওয়া যাত্রীরা কিছুটা বিপাকে পড়েছেন। রাজধানীর রাস্তায় এমন দৃশ্য চোখে পড়ে।

আফরোজা বেগম নামের একজন নারী জানান, তার মেয়ে বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়েন। এফ ব্লকের ৭ নম্বর রোড থেকে প্রতিদিন অটোতে করে তিনি মেয়েকে স্কুলে দিয়ে আসেন। কিন্তু আজ দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরও কোনও অটো পাননি তিনি। পরে জানতে পারেন অটোই চলছে না। এক হেঁটেই মেয়েকে স্কুলে দিয়ে আসেন।

সেলিম মিয়া জানান, তার মেয়ে মতিঝিল আইডিয়ালের বনশ্রী শাখায় পড়েন। তাকেও অটোতে করে স্কুলে দিয়ে আসেন। কিন্তু আজ অটো না পেয়ে প্যাডেলচালিত রিকশা করে নিয়ে যান। অটো না থাকাতে প্যাডেলচালিত রিকশা ২০ টাকা বেশি ভাড়া নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু বনশ্রী নয়, রাজধানী জুড়েই একই রকম অবস্থা। হঠাৎ অটো ধর্মঘট একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়িয়েছে, অন্যদিকে প্যাডেলচালিত রিকশা চালকরা সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন।

রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, মতিঝিল, পল্টন, বাড্ডা, বসুন্ধারা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অটোশূন্য দেখা গেছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি দাবিতে আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে সড়ক অবরোধ ও মিছিলের ডাক দিয়েছে অটোচালকরা। সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত অটোচালক সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact