|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকের বিক্ষোভ-অবরোধ চলাকালে নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠক ও আলোচনার পর আজই মজুরি বোর্ড ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত থাকা সত্ত্বেও একটি মহল সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরি ও জনদুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
বিচারপতি শেখ আসফাকুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত ৬ সদস্যের ন্যূনতম মজুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—

নিরপেক্ষ সদস্য: ড. মোসলেহ উদ্দিন আহমেদ (অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

মালিকপক্ষের প্রতিনিধি: আসিফ আইয়ুব (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন চেম্বার)

শ্রমিকপক্ষের প্রতিনিধি: আনোয়ার হোসেন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল)

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
এতে গার্মেন্টস শিল্পের প্রতিনিধি হিসেবে রয়েছেন—

মালিকপক্ষের প্রতিনিধি: শামসুদ্দিন (পরিচালক, বিজিএমইএ)

শ্রমিকপক্ষের প্রতিনিধি: বাবুল আক্তার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন)।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact