|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার,যান চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার,যান চলাচল শুরু

প্রায় দেড় ঘণ্টা পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকেরা। চালকদের দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় সড়ক থেকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন। তার আগে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক বন্ধ করে অরবোধ করেন চালকরা।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি। তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।

Advertise with us
Advertise with us
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
পাকিস্তান গেলেন স্পিকার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact