|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দেওয়ায় বিমানের কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দেওয়ায় বিমানের কর্মকর্তা বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলম।

বরখাস্তাদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact