|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আমেজ ক্রমেই বাড়ছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সকাল ও রাতের ঠান্ডা বাতাসে কাবু হচ্ছেন স্থানীয়রা। এরই মধ্যে টানা চার দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরে হালকা কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের উপস্থিতি জানান দিচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। শীতের তীব্রতা তুলনামূলক কম থাকলেও জীবিকার তাগিদে ভোর থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ ও কৃষকেরা। ঠান্ডা বাতাস উপেক্ষা করে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারীদেরও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার এই ওঠানামার মধ্যেও টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘর অতিক্রম করেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ে এবং রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়। সকালে কুয়াশা খুব বেশি না থাকলেও বাতাসের কারণে ঠান্ডা লাগে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Advertise with us
Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact