|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।

৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। বিল পরিশোধ পরে গত ৫ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছিল। অন্যদিকে বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমেছিল।

আকুর মাধ্যমে ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি হয়। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। তাই প্রতিবার বিল পরিশোধের পর রিজার্ভ স্বাভাবিকভাবেই কমে যায়।

Advertise with us
Advertise with us
দেশের বাজারে আরও ২৮৫৮ টাকা...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact