|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরসিংদী ট্রাকের সঙ্গে টোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদী ট্রাকের সঙ্গে টোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।

আজ শনিবার সকাল ১০টার দিকে ইটাখোলা-ক‌টিয়া‌দি সড়‌কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবা‌ড়ি নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া।

নিহত মিনারা বেগম (৬০) মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা যাত্রীরা হলেন–সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদী দিকে যা‌ওয়ার পথে বিপরীত দিক ম‌নোহরদী থে‌কে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এসসয় অটোরিকশায় থাকা শিশুসহ ৬ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম নামে এক নারী যাত্রী মারা যান। এতে এক শিশুসহ ৫ জ‌নকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নি‌য়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে শিবপুর ম‌ডেল থানা পু‌লিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact