ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে।
এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।
গতকাল শনিবার তারা জানান, রোববার থেকে এটি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত সব গার্মেন্টস কারখানার জন্য প্রযোজ্য নয়; শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।