ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ডের পর এবার বরগুনায় একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের পুলিশ লাইন এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ লাইনসের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।