|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটি থাকায় আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও চলছে।

কাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। কাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে আজ সোমবার বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রফতানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু আছে।

Advertise with us
Advertise with us
শেখ হাসিনার আবেদনের আইনি দিক...
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact