|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার-শাস্তি দাবি এবি পার্টির

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার-শাস্তি দাবি এবি পার্টির

জনপ্রিয় সংগীতশিল্পী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির এই দুই নেতা বলেন, রাজধানীর বুকে একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা। যে দেশে একজন শিল্পীর গাড়িও গুলির লক্ষ্যবস্তু হয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে কি না, সেই দুশ্চিন্তায় থাকবে।

তারা আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা, জবাবদিহি এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনার পর কেবল আশ্বাস নয়, দৃশ্যমান তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিবৃতিতে তারা অবিলম্বে গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তারা বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয়ের হাতিয়ার হতে পারে না। বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে, অপরাধী জবাবদিহির আওতায় আসবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার অধিকার ভোগ করবেন। নাগরিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।

Advertise with us
Advertise with us
ট্রাকচালক হোসেন হত্যা : শেখ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলার সময় পুকুরে ডুবে প্রাণ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সাত মাস ধরে এলএনজি সরবরাহ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact