|

Advertise with us

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে উদ্বোধন করা হয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন। নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে বলা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।

ডিএনসিসি জানিয়েছে, মিরপুরের মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকার জন্য ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ নামে ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সিটি করপোরেশনই সরবরাহ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলারের পোস্টার অপসারণের। আল্লাহর অশেষ রহমতে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দের সহযোগিতায় ৭২ ঘণ্টার আগেই এগুলো করতে পেরেছি। পরে আরেকটা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের ইতিহাস রচনার জন্য ইতিমধ্যে যারা আত্মহুতি দিয়েছেন, সহযোগিতা করেছেন; মানুষের মণিকোঠায় সবসময় যাতে তাদের জায়গায় দেওয়া যায়, সে জন্য জুলাইয়ের গ্রাফিতিগুলো মেট্রোলের পিলারে প্রতিস্থাপন করবো। এ কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী, একমাত্র রাষ্ট্রপ্রধান; যিনি সব রাজনৈতিক দল ও বিরোধীদলসহ আপামর জনসাধারণের মণিকোঠায় আছেন। এই জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপসহীন এই নেত্রীর ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করবো। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ছবি আমরা পিলারে গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করবো। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না। যাদের যতটুকু অবদান ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য গ্রাফিতি অঙ্কন করবো।

Advertise with us
Advertise with us
চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম...
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে...
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪...
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
এক বড় দলের সা. সম্পাদকের...
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সোনার দাম ভরিতে বাড়ল ২...
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact