|

Advertise with us

মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৫ জন কারাগারে

  |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৫ জন কারাগারে

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—মো. রুবেল (৪২), মো. কাউসার (২১), মো. ফারুক (৩৬), ফজলে রাব্বি (১৯), সাঈদ আলম (৪৫), ইসরাফিল প্রকাশ রহিম (২৫), কবির (২৬), আনোয়ার হোসেন (৪২), মো. সেলিম (৪২), জাহাঙ্গীর আলম (৪৫), সিয়াম (২২), মো. জুনায়েদ (২১), মো. সুজন (৩৬), মো. রাজিব (২৬), সিফাতুল্লাহ (২২), ফজলে রাব্বি (২০), নোমান (১৯), জিহাদ (১৯), মো. কাশেম (৪২), মো. আরিফ শেখ (১৯), মো. আব্দুল কাদের (২৮), মো. জহির শেখ (৩৫), মোসাদেকুর রহমান প্রকাশ মারুফ (২১), রাতুল শেখ (১৮) ও মো. তাজুল ইসলাম (৪৮)।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সামছুদ্দৌহা।

আসামিপক্ষে আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ (মিরপুর) এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগ নেলীর নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে মিরপুর মডেল থানাধীন বাইতুল কুদ্দুস জামে মসজিদের পাশে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় এক্সকাভেটরের মাধ্যমে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে মসজিদে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রিত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। তারা স্লোগান দিতে থাকেন যে, ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে ফুটপাতের হকারদের দোকানে আগুন দিয়েছেন। এ সময় তাদের নিক্ষেপ করা ইট পাটকেলের আঘাতে আঘাতে পিকআপভ্যানের চালকসহ পুলিশ সদস্যরাও আহত হন। এছাড়া দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে।

এ সময় দুষ্কৃতকারীরা সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ডিজেলের জরুরি মজুত বাজারে ছাড়তে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact