| শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
স্থানীয়রা জানান, বিকেলে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।