| শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশে এলপিজির সংকট নেই, অথচ অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। এমন পরিস্থিতির মধ্যেই আমদানিকৃত এলপিজি মজুত করে সরবরাহে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া এনএসআইয়ের এক গোয়েন্দা প্রতিবেদনে এলপিজি মজুতের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো-আইগ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা। এনএসআইয়ের ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২২ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময় থেকে প্রতিষ্ঠানগুলো আমদানি করা এলপিজির সরবরাহ আটকে রেখেছিল।
গোয়েন্দা সংস্থার এমন অভিযোগ সামনে এলো এমন এক সময়ে, যখন দেশের বিভিন্ন এলাকায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে।
কিন্তু দেশের বিভিন্ন এলাকায় ভোক্তাদের ওই সিলিন্ডার ২ হাজার টাকারও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।তবে আমদানির পরিমাণ ও সরবরাহের হিসাব বলছে, দেশে এলপিজির প্রকৃত ঘাটতি থাকার কথা নয়। ফলে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও কেন বাজারে সরবরাহ সংকট তৈরি হচ্ছে এবং কেন ভোক্তাদের বাড়তি দাম দিতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এনএসআইয়ের গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী এলপিজি সরবরাহ আটকে রাখার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দাম বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এ কারণে আমদানি, মজুত ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখার পরমর্শ সংশ্লিষ্টদের
তথ্যসূত্র: বিবিসি