|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২০ সেপ্টেম্বর) গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন।

প্রশাসক বলেন, অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য ৫টি ক্যারিয়ার ট্রাক উদ্ধোধন করা হলো। আগামীতে আরো ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮০টি থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য অপসারণ করছে।

নগরবাসীকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে আজ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যোগ করা হলো। এই গাড়িগুলোর মাধ্যমে সহজে ও দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে বলে প্রশাসক জানান।

প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচি আওতায় কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা সর্বদা মাঠে নিয়োজিত রয়েছেন।

ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে এই কার্যক্রমের আওতায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গুর এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর তিনি নিজে একটি ট্রাকচালিয়ে পরীক্ষা করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে।

নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল রাকিব হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসহ উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় কর্মকর্তা ছিলেন।

Advertise with us
Advertise with us
১০ কোটি টাকার সেতুতে রডের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল চার দিন ও...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোয় জনগণের যে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact