|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

  |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

ভ্রমণ, কেনাকাটা ও দৈনন্দিন খরচে বাড়তি সুবিধা দিতে নতুন ক্রেডিট কার্ড বাজারে এনেছে সিটি ব্যাংক। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ নামের এই কার্ডে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, বছরে ১২টি ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ভিজিটসহ বিভিন্ন সুবিধা থাকছে।

আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর কার্ডটির উদ্বোধন করেন।

নতুন কার্ডের গ্রাহকরা বিভিন্ন ওয়েলকাম সুবিধার মধ্য থেকে একটি বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে কার্ড চালুর পর প্রথম তিন মাসে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অথবা ৫ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার।

ভ্রমণের ক্ষেত্রে কার্ডটির অন্যতম সুবিধা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন অতিথিসহ বিনামূল্যে প্রবেশের সুযোগ।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন নির্বাচিত বিমানবন্দরের প্রায়োরিটি পাস লাউঞ্জে বছরে ১২টি ফ্রি ভিজিটের সুবিধা থাকছে। কার্ডধারী ও তার অতিথিরা নিজেদের মধ্যে এই ১২টি ভিজিট ভাগ করে নিতে পারবেন। প্রতিবার লাউঞ্জে প্রবেশকে একটি ভিজিট হিসেবে গণনা করা হবে।

আন্তর্জাতিক এটিএম থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো ক্যাশ উইথড্রয়াল ফি থাকবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি কার্ডধারী সর্বোচ্চ দুজন অতিথিসহ ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধাও পাবেন।

এ ছাড়া আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের ভেতরে হোটেল বুকিংয়ে সাশ্রয়ের সুযোগ এবং গো-জায়ান-এর মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বিমা ও লাগেজ সুবিধা থাকবে।

কার্ডে প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচে তিনটি মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যাবে। এসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন গিফট ভাউচার, বার্ষিক ফি মওকুফ এবং পয়েন্টের সঙ্গে অর্থ পরিশোধ করে কেনাকাটার সুবিধা নেওয়া যাবে।

সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনে ‘একটি কিনলে একটি ফ্রি’ বুফে ডাইনিং সুবিধাও থাকছে। এর পাশাপাশি আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন অফার পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সিটি ব্যাংক সুচিন্তিত আর্থিক সেবা ও সমাধান দেওয়ার ওপর গুরুত্ব দেয়। নতুন আল্ট্রামেরিন ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সুবিধার পাশাপাশি ভ্রমণ ও জীবনযাপনসংক্রান্ত বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

অনুষ্ঠানে আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, দৈনন্দিন খরচ, ভ্রমণ ও জীবনযাত্রার প্রয়োজন মেটাতে গ্রাহকেরা বাড়তি মূল্য ও সুবিধা চান। আমেরিকান এক্সপ্রেসের সেবা ও বিভিন্ন সুবিধার সমন্বয়ে বাংলাদেশে এই কার্ড চালু করতে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে তারা আনন্দিত।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact