|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস

  |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস

আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত নেবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে। তবে এ পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না।

আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে।

শেনজেন ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
ট্রাকচালক হোসেন হত্যা : শেখ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলার সময় পুকুরে ডুবে প্রাণ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সাত মাস ধরে এলএনজি সরবরাহ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact