|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐলে মহাসড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি দাড়িয়ে থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওসি বলেন, ‘কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে, এটি নিশ্চিত হওয়া যায়নি। যমুনা সেতুর সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হবে, মূলত কীভাবে ঘটনাটি ঘটেছে তা জানতে।’

Advertise with us
Advertise with us
দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল...
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact