|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাত মাসে তিনবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি

  |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাত মাসে তিনবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি

জনস্বার্থের তোয়াক্কা না করে গত সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিশ্ববাজারের অজুহাতে একবারে বড় ধরনের ‘প্রাইস শক’ না দিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণ উপায়ে দাম সমন্বয় করার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’-শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে- ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। সামনে বোরো মৌসুম থাকায় সেচ ও কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বাড়বে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি যেখানে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ, সেখানে জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর নতুন করে চরম আঘাত হানবে।

আন্তর্জাতিক বাজারের চাপ মোকাবিলায় সরকারের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিশ্ববাজারের বৈরী পরিস্থিতি সামাল দিতে হতে পারে, তবে সেই বোঝা একবারে জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত নয়। এই মুহূর্তে দেশের মানুষের প্রয়োজন এককালীন প্রাইস শক নয়, বরং সহনশীল প্রাইস অ্যাডজাস্টমেন্ট।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

তিনি জানান, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসানের দাবি করা হলেও ফ্রেইট, ইন্স্যুরেন্স, ট্যাক্স ও বিতরণ খরচসহ প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে উন্মোচন করা উচিত। একই সঙ্গে বিপিসির অপচয়, সিস্টেম লস ও জ্বালানি চুরি বন্ধে একটি স্বাধীন নিরপেক্ষ অডিটের দাবি জানান তিনি।

সংকট উত্তরণে এবি পার্টির পক্ষ থেকে ১১ দফা প্রস্তাবনা পেশ করা হয়। দলটির নেতারা কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের জন্য পৃথক মূল্যনীতি প্রণয়ন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু এবং সংকটকালে আমদানি শুল্ক কমানোর জোর দাবি জানান।

এছাড়া প্রকৃত কৃষকদের জন্য বিশেষ ডিজেল সহায়তা চালু, সীমান্ত পথে জ্বালানি পাচার রোধে ডিজিটাল ট্র্যাকিং ও একটি জরুরি জ্বালানি তহবিল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন ও উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact