|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নারী আহত

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নারী আহত

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ অরুনা চাকমা ও স্থানীয়রা জানান, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertise with us
Advertise with us
শেখ হাসিনার আবেদনের আইনি দিক...
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact