|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদেশ ফেরত যাত্রীর পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস

  |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদেশ ফেরত যাত্রীর পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় বিদেশফেরত এক যাত্রীকে ফেলে তার পাসপোর্ট ও লাগেজ নিয়ে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান ওই যাত্রী। ৯৯৯-এর তাৎক্ষণিক তৎপরতায় বাসটি থামিয়ে তার দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই রাতে মোজাম্মেল নামে এক সৌদিপ্রবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আগের দিন ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন তিনি।

দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখেন, বাসটি তাকে ফেলে চলে গেছে। বাসে তার দুইটি পাসপোর্ট, একটি প্লেনের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ ছিল।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কলারের ফোন পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দিনাজপুরের বীরগঞ্জ থানাকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। পরে বাস থেকে সৌদিপ্রবাসীর দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কলার থানায় উপস্থিত হলে তার মালামাল তাকে বুঝিয়ে দেওয়া হয়।

Advertise with us
Advertise with us
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ইলিশ আহরণে বড় ব্যয়...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৫৫...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে গান শোনানো সেই ছেলে...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারী বাইকারকে ধাক্কা মেরে পালাল...
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact