|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

  |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। বাংলাদেশ যেমন তার স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষা করবে তেমনি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে।’

আজ (শনিবার, ৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে।’ এছাড়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

Advertise with us
Advertise with us
মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের...
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact