|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন

  |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে অন্তসত্ত্বা মর্জিনা ও তার শিশু সন্তান মিনানের এবং সিএনজি চালক সুজন আলীর জানাজা অনুষ্ঠিত হয় গোবিন্দবাড়ি গ্রামে। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী ও তার স্ত্রী মমতা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার, ২ অক্টোবর) ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ ৭ জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মৃতদেহ গুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

Advertise with us
Advertise with us
মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের...
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact