|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাত দিন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিআরটিএর সদর কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

গত বুধবার (১৪ অক্টোবর) বিআরটিএর প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বিআরটিএ ভবনের তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পূজার সময় যানবাহন চলাচল ও যাত্রীসাধারণের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২৫৫০৫৮১৮১ ও ০২৫৫০৫৮১৮২। মোবাইল নম্বর ০১৫৫০৭২২০৬৫, ০১৫৫০৭২২০৬৬, ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৭৭।

বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মোবাইল নম্বর ০১৭১১-০৩৭৯৮৭।

এ ছাড়া বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল মাসুদ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন। তার মোবাইল নম্বর ০১৭৩৪৮৫৯৩৯০।

অফিস আদেশে ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োজিত করার কথাও জানানো হয়েছে। প্রতিদিন ৪ জন করে কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন।

Advertise with us
Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে ইন্টেরিম সরকার যে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact