|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী উপজেলার সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এসময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কায় তার শরীরে কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’

Advertise with us
Advertise with us
পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact