|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা নয়, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের

  |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা নয়, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বন্দর শ্রমিক নেতারা।

তারা বলেছেন, বন্দর রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না।

গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলোনি এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ হয়। বন্দর শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এনসিটি পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগের প্রক্রিয়া এবং সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) অন্য অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে চট্টগ্রাম বন্দর বিএনপিপন্থী শ্রমিক দলের নেতা নুরুল আজিম বলেন, “চাকরির কথা তো দূরের বিষয়, আমাদের জীবন গেলেও আমরা এনসিটি কারও হাতে তুলে দেব না।”

নুরুল আজিম বলেন, বন্দর নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত। শ্রমিকরা সরকার বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নন উল্লেখ করে তিনি বলেন, “আমরা সরকারের বাইরে নই। আমরা শুধু এই সিদ্ধান্তের বিরোধিতা করছি, কারণ আমরা মনে করি এটি ভুল সিদ্ধান্ত।”

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন এনসিটি ও অন্যান্য টার্মিনাল ইজারা বা কনসেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা করে শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, “কেন এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে, সরকারকে তা শ্রমিকদের কাছে ব্যাখ্যা করতে হবে। একইভাবে বাংলাদেশের ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার পক্ষে তাদের যুক্তিও সরকারকে জানানো হবে।”

খোকন বলেন, “চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পক্ষে আমরা নই এবং আমরা তা হতে দেব না।”

সরকারকে আলোচনার পথ খোলার জন্য পাঁচ দিন সময় দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সাড়া না পেলে আন্দোলন আরও জোরদার করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর চট্টগ্রাম বন্দর শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে মশাল মিছিলের ঘোষণা দেন খোকন। এ ছাড়া ৫ অক্টোবর চট্টগ্রাম কাস্টমসের বিপরীতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সামনে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি এবং রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সর্বদলীয় শ্রমিক-কর্মচারী প্ল্যাটফর্মের মানববন্ধনে বন্দর শ্রমিক-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, বিষয়টি শুধু বন্দর শ্রমিকদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়; এর প্রভাব দেশের বৃহত্তর অর্থনীতিতেও পড়তে পারে। তিনি বন্দরের সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শ্রমিকদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। সমাবেশে বক্তারা প্রস্তাবিত ইজারা ও কনসেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact