|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজীপুরে সড়ক দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

  |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে সড়ক দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের অবৈধ দখল থেকে ফুটপাত ও সড়কটি মুক্ত হওয়ায় এটি পুনরায় পথচারী এবং যানবাহন চলাচলের উপযোগী হয়ে উঠেছে। সড়কটি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।

অভিযান শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, নগরীর যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact