| সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার বিমানবন্দরে নির্মিত নতুন টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
পরে, সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার আস্ট্রা ও ইউএস বাংলা এয়ারলাইনস যাত্রা করে।
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। এ প্রকল্পের মূল আকর্ষণ বিমানবন্দরের রানওয়েকে সাগরের বুকে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা।
এক হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ অগাস্ট। এ প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন ছাড়াও আধুনিক এভিয়েশন অবকাঠামো যোগ হচ্ছে।
এদিকে, আগামী অক্টোবর মাসে নতুন রানওয়ে পুরোদমে চালু হতে পারে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।