|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড, ৪৮ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড, ৪৮ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তৈরি হওয়া অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

তারা হলেন, ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল। মাদরাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদরাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact