ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর), দিবাগত রাতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে সুইডেন আসলাম। সেসময়, তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এসময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে, জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামকে ডিবিতে নেয়া হয়েছে।
তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, কারাগার থেকে জামিনে বের হয়েছেন পুরষ্কারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম ‘সুইডেন আসলাম’।