|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

মাগুরা সদর উপজেলায় খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- পারলা বেলতলা এলাকার বাসিন্দা অন্তর বিশ্বাসের ছেলে ইছালী বিশ্বাস (১০) এবং একই এলাকার ইমন বিশ্বাসের ছেলে মুজাইফা (৯)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে আয়নাল মোল্লার পুকুরপাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ চেষ্টার পর দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু বকর বলেন, মোল্লাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
ট্রাকচালক হোসেন হত্যা : শেখ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলার সময় পুকুরে ডুবে প্রাণ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সাত মাস ধরে এলএনজি সরবরাহ...
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact