|

Advertise with us

মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩

  |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চারটি ট্রাক, একটি মাছ ধরার ট্রলার ও পরিবহনের সঙ্গে জড়িত তিন শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার হাতিয়ায় নেওয়ার কথা বলে সাগরপথে মিয়ানমারে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭৫ বস্তা সারসহ একটি মাছ ধরার ট্রলার ও চারটি ট্রাক জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মূল চক্রের সদস্যরা ১২৫ বস্তা সার নিয়ে একটি ট্রলারে পালিয়ে যায়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আটক তিন শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জব্দ ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৯৭৫ বস্তা সার, ১টি ফিশিং বোর্ট, ৪ টি ট্রাক এবং ৩ জন শ্রমিককে আটক করি।

এরপর মোবাইলকোর্টের মাধ্যমে আটককৃত ৩ জনকে অর্থদণ্ড প্রদান করি এবং জব্দকৃত সার নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করি। জব্দকৃত ট্রলার কোস্ট গার্ড হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার, একটি মাছ ধরার ট্রলার, চারটি ট্রাক ও চার শ্রমিককে আটক করা হয়েছে। সাগরপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Advertise with us
Advertise with us
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
উড্ডয়নের আগে মাতাল, ভারতীয় পাইলট...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর...
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল এলএনজি সরবরাহ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact