|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিআরটিএ’তে ৭ সহকারী পরিচালকের উপপরিচালক পদে পদোন্নতি

  |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিআরটিএ’তে ৭ সহকারী পরিচালকের উপপরিচালক পদে পদোন্নতি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতজন সহকারী পরিচালককে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং একজনকে উপপরিচালক (অপারেশন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ১৯৯২ (সংশোধিত) অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

১. এস এম মাহফুজুর রহমান — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

২. উথোয়াইনু চৌধুরী — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

৩. মোবারক হোসেন — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

৪. এ. টি. এম. ময়নুল হাসান — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

৫. মোহাম্মদ আলী আহসান মিলন — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

৬. মোঃ শামসুল কবির — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (ইঞ্জিঃ)।

৭. আব্দুর রশিদ — সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ; পদোন্নতিপ্রাপ্ত পদ: উপপরিচালক (অপারেশন)।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertise with us
Advertise with us
১০ কোটি টাকার সেতুতে রডের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল চার দিন ও...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোয় জনগণের যে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact