|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুজন সচিবই চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

শহীদুল হাসানকে চলতি বছরের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিতে এক স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। শহীদুল হাসান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
খেলাপি ঋণ আরও ২০ হাজার...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact