|

Advertise with us

প্রধানমন্ত্রীর সফরে জাপান রুটে ফ্লাইট বাড়াল বিমান

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সফরে জাপান রুটে ফ্লাইট বাড়াল বিমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে সপ্তাহে একটির পরিবর্তে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

তবে এই সপ্তাহে জাপানের উভয় ফ্লাইটের সব টিকিটই শেষ হয়ে গেছে।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে একটি ফ্লাইট (প্রতি সোমবার) পরিচালিত হচ্ছে। নতুন সূচি কার্যকর হলে প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর ফলে দুই দেশের মধ্যকার আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফর শেষে আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিক থেকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। ২৯ অক্টোবর থেকে নতুন এই ফ্লাইটটি নিয়মিত চলাচল শুরু করবে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট ২০২৩ সালের সেপ্টেম্বরে, ১৭ বছর বিরতির পর প্রথম চালু হয়েছিল। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর গত জুলাই মাসে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
স্থগিত হলো প্রায় ৯ হাজার...
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৪ দিনের সফরে রাতে জাপান...
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact