|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

  |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর জামায়াতের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে তেল ও গ্যাসের দাম না কমানো হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয় থেকে রংপুর-৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আযম খান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কাজল জামায়াত নেতা কাওছার আলীসহ অন্যরা।

পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার জন্য বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সর্ব ক্ষেত্রে পড়বে। প্রতিটি জিনিসের মূল্য বাড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে ব্যাপক প্রভাব পড়বে।

বক্তারা আরয় অভিযোগ করেন, বিশ্বে জ্বালানি তেলের দাম যখন কমছে, সেই সময় লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেন।

Advertise with us
Advertise with us
জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির বাড়তি দাম: পরিবহন ও...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
১০ কোটি টাকার সেতুতে রডের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল চার দিন ও...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোয় জনগণের যে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact