ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এ সুযোগ শেষবারের মতো দেওয়া হয়েছে।