|

Advertise with us

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মীরা এই র‍্যালিতে অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের (আড়ং প্রান্ত) থেকে র‍্যালিটি শুরু হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এ র‍্যালির আয়োজন করে।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এতে অংশ নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলটির নেতাকর্মীরা।

র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Advertise with us
Advertise with us
৪ মাসে ৮ হাজার ৬৪৯...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ভারতে যাত্রা শুরু করতে যাচ্ছে...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact