|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালালে ফ্লাইটের সিটের নিচে মিলল ৯ কেজি ওজনের সোনার বার

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালে ফ্লাইটের সিটের নিচে মিলল ৯ কেজি ওজনের সোনার বার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা করার বিষয় প্রক্রিয়াধীন।এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস হাউস সূত্র।

 

Advertise with us
Advertise with us
১০ কোটি টাকার সেতুতে রডের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল চার দিন ও...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোয় জনগণের যে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact