|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মা হলেন সোহিনী সরকার

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা হলেন সোহিনী সরকার

 

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের কোলজুড়ে এলো নতুন অতিথি। বিয়ের ঠিক দুই বছরের মাথায় প্রথমবার মা হওয়ার শুভ অনুভূতি অর্জন করলেন এই টলিউড তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। এক পোস্টে সোহিনী লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো—সোহিনী ও শোভন।’

চলতি বছরের জুন মাসেই প্রথমবার চাউর হয় সোহিনীর মা হতে যাওয়ার খবর। তবে সে সময় এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখেছিলেন। অবশেষে সব গুঞ্জন সত্য প্রমাণ করে দম্পতির ঘরে এলো তাদের প্রথম সন্তান।

এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। বেশ গোপনীয়তা বজায় রেখেই হয়েছিল তাদের সেই বিয়ের আনুষ্ঠানিকতা।

পর্দায় কাজের দিক থেকে সম্প্রতি সোহিনী সরকারকে দেখা গেছে ‘ফেরা’ চলচ্চিত্রে। তবে মাতৃত্বকালীন এই সুন্দর সময়টি পুরোপুরি সন্তানকে দেওয়ার জন্য আপাতত অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। আপাতত নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।

 

Advertise with us
Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে ইন্টেরিম সরকার যে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ডুবন্ত কৃষি ব্যাংকে ৪ হাজারের...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact