|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি

ভাড়া বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম নগরের ৩ নম্বর রুটে মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে নিউমার্কেট-মুরাদপুর-বিশ্ববিদ্যালয় রুটে মিনিবাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা। বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নগরের মুরাদপুর এলাকায় ৩ নম্বর রুটের কোনো মিনিবাস চলাচল করতে দেখা যায়নি। তবে একই রুটে টেম্পো, ম্যাক্সিমাসহ অন্যান্য গণপরিবহন চলাচল করছে।

যাত্রীদের অভিযোগ, গত এক মাস ধরে গ্যাসসংকটের অজুহাতে এ রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে ভাড়া বাড়ানোর দাবিতে মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

নগরের হামজারবাগ এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘গত এক মাস ধরে গ্যাসসংকটের কথা বলে ৩ নম্বর রুটে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ৫ টাকার ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ১৫ টাকা করে আদায় করা হচ্ছে। আজ সকাল থেকে দেখি ভাড়া বৃদ্ধির দাবিতে মিনিবাস চলাচল বন্ধ। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

পরিবহন মালিকদের দাবি, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় গাড়ির ট্রিপ কমে যাচ্ছে। একই সঙ্গে বেড়ে যাচ্ছে পরিচালন ব্যয়। এ পরিস্থিতিতে গ্যাসচালিত গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। কিন্তু গ্যাসচালিত হিউম্যান হলারের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়ার তালিকা নেই। ফলে চালক ও সহকারীরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন।’

তিনি বলেন, ‘গ্যাসচালিত হিউম্যান হলারের জন্য দীর্ঘদিন ধরে নতুন কোনো ভাড়ার তালিকা করা হয়নি। এ কারণে ৩, ৭, ৮ ও ১০ নম্বর রুটসহ নগরের বিভিন্ন রুটে ভাড়া আদায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।’

তবে স্থানীয়ভাবে গাড়ি চলাচল বন্ধ করে ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের উপপরিচালক মো. সানাউল হক।

তিনি বলেন, ‘গণপরিবহনের ভাড়া নির্ধারণের জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে। গাড়ি চলাচল বন্ধ করে স্থানীয় পর্যায় থেকে ভাড়া বাড়ানো বা কমানো যায় না। এভাবে গাড়ি চলাচল বন্ধ রাখা অন্যায়।’

এদিকে ৩ নম্বর রুটে মিনিবাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন যাত্রীরা। এতে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দ্রুত এ সমস্যার সমাধান করে স্বাভাবিকভাবে মিনিবাস চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

Advertise with us
Advertise with us
১০ কোটি টাকার সেতুতে রডের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল চার দিন ও...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ানোয় জনগণের যে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact