শিরোনাম
Passenger Voice | ১২:২৬ পিএম, ২০২১-০৭-৩১
শুক্রবার (৩০ জুলাই) রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা সব সময় চ্যালেঞ্জের মধ্যে আছি। চ্যালেঞ্জ নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। ‘পোশাক কারখানার মালিকদের সঙ্গে আমাদের আলোচনায় তারা বলেছেন, ঢাকার বাইরে থেকে কেউ আসবে না। শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকরা কারখানায় যোগদান করবে। ঢাকার বাইরের শ্রমিকরা যে যেখানে আছে সে সেখানেই থাকবে। কোনও গণপরিবহন চলবে না। ৫ আগস্টের পর শ্রমিকরা পর্যায়ক্রমে কারাখানায় আসবে এবং কাজে যোগ দেবে। তবে কারও চাকরি হারানোর ভয় নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের অর্থনীতির কথাও ভাবতে হবে। রফতানিমুখী শিল্পের মধ্যে গার্মেন্টস অন্যতম। ৪০ থেকে ৫০ লাখ শ্রমিক এ খাতে কাজ করে। বাইরে থেকে অর্ডার নিতে হয়। অর্ডার বন্ধ হয়ে গেলে শিল্প ঝুঁকির মধ্যে পড়বে। অসংখ্য মানুষ কাজ হারাবে। অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে।’
কঠোর বিধিনিষেধ নিয়ে ফরহাদ হোসেন বলেন, প্রতিমন্ত্রী চলমান কঠোর লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এর আগে ১ আগস্ট থেকে পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে। তবে ৫ আগস্টের আগে ঢাকার বাইরের শ্রমিকদের পোশাক কারখানায় যোগ দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই । আর শ্রমিকদের চাকরি চলে যাওয়া নিয়ে কোনও চিন্তাও করতে হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত