শিরোনাম
মোটরযান ড্রাইভিং লাইসেন্স সহজিকরণ
Passenger Voice | ০৯:১৪ পিএম, ২০২১-০৭-২৭
সৃজনশীল কাজে আরও উৎসাহিত করতে ৩২ জন সরকারি কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার ২৭ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের কাছে পদক তুলে দেওয়া হয়। গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে (সাধারণ ক্ষেত্র) জনপ্রশাসন পদক-২০২১ পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। তিনি মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার কাজের জন্য এই পদক পান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এই উদ্যোগের আওতায় কম্পিউটারাইজড শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় একসঙ্গে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট এর তারিখ নির্ধারণ করে দেয়াসহ প্রতিবছর ৫ লাখের অধিক শিক্ষানবিশ লাইসেন্স এর আবেদন কারী বিআরটিএতে না গিয়ে ঘরে বসে উপকৃত হচ্ছে অন্যদিকে বিআরটিএর দাপ্তরিক কার্যক্রমের চাপ কমেছে এমনকি আবেদনকারীর আর্থিক সাশ্রয় হচ্ছে। এই কারনে ড্রাইভিং লাইসেন্স সেবা সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হওয়ায় সৃজনশীল এই কর্মকর্তাকে জনপ্রশাসন পদক-২০২১ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মোঃ জিয়াউর রহমান ১৯৭৮ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে এমএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করে ২০০৫ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে নিজের দক্ষতায় সৃজনশীল কাজে সব সময় এগিয়ে ছিলেন তিনি।
জনপ্রশাসন পদক নীতিমালা, ২০১৫ (সংশোধিত-২০১৬)’ অনুযায়ী, জাতীয় ও জেলা পর্যায়ে দুটি ক্ষেত্রে (সাধারণ ও কারিগরি) শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শ্রেণিতে এ পুরস্কার দেওয়া হয়।
২০১৬ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো জনপ্রশাসন পদক দেওয়া হয়। জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক, সার্টিফিকেট এবং নগদ অর্থ। ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সার্টিফিকেট এবং জনপ্রতি ১ লাখ টাকা দেওয়া হয়। দলগত অবদানের জন্য স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হয়।
জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের জন্য ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র, দলগতভাবে অবদানের জন্য সম্মাননাপত্র ও সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত