সীমিত পরিসরে বিআরটিএ চালুর সিদ্ধান্ত বাতিল

Passenger Voice    |    ১০:০৬ পিএম, ২০২১-০৭-২৫


সীমিত পরিসরে বিআরটিএ চালুর সিদ্ধান্ত বাতিল

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম। আগামীকাল সোমবার (২৬ জুলাই) থেকে সীমিত পরিসরে চলবে বিআরটিএর কার্যক্রম। এমন তথ্য দিয়ে আজ রবিবার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

তবে সারাদেশের করোনা পরিস্থিতির বিষয়টি উপলব্ধি করে আদেশটি বাতিল করে আবারও প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিএ। বিষয়টি সংস্থাটির ঢাকা বিভাগের উপ-পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া প্যাসেঞ্জার ভয়েসকে নিশ্চিত করেন।