সড়ক দুর্ঘটনা: ১ বছরে ৭৮৫৫ জনের মৃত্যূ

Passenger Voice    |    ১২:৩৮ পিএম, ২০২০-০১-১১


সড়ক দুর্ঘটনা: ১ বছরে ৭৮৫৫ জনের মৃত্যূ

ঢাকা: ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন মারা গেছেন।  এছাড়া সড়ক দুর্ঘটনায় এবছর আহত হয়েছেন ১৩ হাজার ৩ শ ৩০ জন। এবছর সড়ক, রেল, নৌ- পথে  ৬ হাজার ২০১টি দুর্ঘটনায় মোট  ৮ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে ।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ বছর রেলপথে ৪৮২ টি দুর্ঘটনায় ৪৬৯ জন মারা যান। এছাড়া আহত হন  ৭০৬ জন।

যাত্রী কল্যান সমিতি জানায়,এবছর সড়ক, রেল, নৌ- পথে  ৬ হাজার ২০১টি দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে । এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন।
এছাড়া গত বছর নৌপথে ২০৩ টি দুর্ঘটনয়  ২১৯ জন মারা যান। এতে আহত  হন ২৮২ জন ও নিখোঁজ হয় ৩৭৫ জন।