শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২০-০১-১০
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে ধারন করে পুলিশ কাজ করছে বলে গত শনিবার সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভূক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার কর্মকর্তাদের মানসিকতা, আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই।’ অথচ আইজিপির এমন বক্তব্যের একদিন পরে চট্টগ্রাম রেলওয়ে থানার গেইটে অফিসার ইনচার্জ মোস্তাফিজ ভুইয়ার আদেশক্রমে একটি নোটিশ লাগানো হয়েছে যাতে লেখা আছে “জনসাধারণের প্রবেশ নিষেধ” আদেশক্রমে অফিসার ইনচার্জ চট্টগ্রাম রেলওয়ে থানা। এমন ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
স্বাধীনতার পরে এই প্রথম কোন ওসি থানার গেইটে এমন নোটিশ দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধু বলেছিলেন ‘তোমরা জনগণের পুলিশ’। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই পুলিশকে ‘জনগণের পুলিশে’ পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এই বিষয়ে জানতে চাইলে রেলওয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, ওসি এমন কাজ কেন করেছে আমি দেখতেছি। তিনি বলেন, থানা তো জনগণের জন্য, থানায় জনগণের প্রবেশ নিষেধ কেন হবে ?
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের প্রতিটি ক্ষেত্রে সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তিনি থানাকে মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে গড়তে চাই। তিনি মনে করেন থানা হবে জনগণকে সেবা প্রদানের কেন্দ্রবিন্দু। থানার অফিসার ইনচার্জ হবেন জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত