শিরোনাম
Passenger Voice | ০১:২৯ পিএম, ২০২১-০৬-২৫
করোনা সংক্রমণের বিস্তারের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নিতে পারবেন টিকিটগ্রহীতারা।
আজ শুক্রবার (২৫ জুন) সকালে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাঁদের ২৫ আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লেখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
গত ২২ জুন দিবাগত রাত ১২টা থেকে সবধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর পর গত সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা 'লকডাউন' দেওয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত