শিরোনাম
Passenger Voice | ১১:০৭ এএম, ২০২০-০১-০৯
খুলনার রূপসা নদীতে এক নারী পুলিশ সার্জেন্ট হঠাৎ করে ঝাঁপ দেন। এরপর শেষ পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে।গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খুলনা মেডিকেলে তাকে দেখতে যান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওই নারী সার্জেন্ট খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা জানা যায়নি।
কেএমপি সূত্রে জানা গেছে, সার্জেন্ট শিলা আক্তার ৭ দিনের মেডিকেল ছুটিতে রয়েছেন। ২০১৭ সালে তিনি পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তির পর কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাকে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত