শিরোনাম
Passenger Voice | ০২:৪০ পিএম, ২০২১-০৬-১১
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে রুবিনা আক্তার (৩৬) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে করে রুবিনা বিমানবন্দর রেল স্টেশন নামে। পরে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার রুবিনার বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পি/চ/তান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত